× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

পাটকেলঘাটায় চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার কুমিরায় দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফার সার্বিক সহযোগিতায় রবিবার সকাল ৯ টা হতে শুরু হয়ে কুমিরা ইউনিয়ন সহ তালা উপজেলার সকল চক্ষু রোগীদের বিনামুল্যে চক্ষু পরীক্ষাপূর্বক অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন কার্যক্রম অব্যাহত থাকে। কুমিরা ইউনিয়ন পরিষদ ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এর যৌথ উদ্যোগে এবং কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির আর্থিক সহায়তায় ইউনিয়ন পরিষদে সেবা প্রদান অনুষ্ঠিত হয়।

চিকিৎসা শিবিরে রেজিঃভূক্ত ৪’শ জন পুরুষ ও ৫’জন মহিলা কে চক্ষু পরীক্ষা পূর্বক বাছাইকৃত ৬০ জন সদস্যকে ছানি ও লেন্স সংযোজনের জন্য নিজস্ব পরিবহনে খুলনায় পাঠানো হয়। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাঃ শীতেষ চন্দ্র ব্যানার্জী, এ্যাসিটেন্ট সার্জন ডাঃ এস.এম এম রহমান, পাবলিক রিলেশন অফিসার রেজাউল করিম, কামরুল হাসান সহ ১৩ জন ডাঃ ও নার্সের  মেডিকেল টিম সেবা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব খালিদ হোসেন, ইউপি সদস্য আব্দুল বারিক, মোস্তাফিজুর রহমান বাবু, শফিকুল ইসলাম, আলাউদ্দীন, রোকসানা পারভীন, মুক্তিযোদ্ধা এরফান আলী, সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম, খান নাজমুল হুসাইন, সোহেল, মেহেদী হাসান সহ মাহাবুবুর রহমান, ইমন, প্রভাষক রবিউল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..