পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গ্রেফতার

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে গ্রেফতার করল ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো(ন্যাব)। শুক্রবার তাঁকে চৌধুরী সুগার মিল মামলায় গ্রেপ্তার করা হয়।

কোট লাখপত জেল থেকে তাঁকে গ্রেফতারের পর জেরা শুরু করে ন্যাব-এর টিম। আজই আদালতে তোলার কথা প্রাক্তন পাক মুখ্যমন্ত্রীকে। সেখানে নওয়াজকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ন্যাব।

নওয়াজ শরিফকে আদালতে পেশ করার আগে আদালত চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখান শত শত পাকিস্তান মুসলিম লীগ দলের নেতা ও কর্মীরা। ন্যাব যেখানে তাঁকে ১৫ দিনের জন্য হেফাজতের আবেদন করেছে, নওয়াজ শরিফের আইনজীবী সেখানে দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী কোনওভাবেই এই মামলায় জড়িত ছিলেন না।

পাকিস্তানের এক সংবাদমাধ্যম অনুযায়ী, ৪ অক্টোবর ২০১৯-এ নওয়াজ শরিফকে গ্রেপ্তারের জন্য নির্দেশিকা জারি করেছিলেন ন্যাবের চেয়ারম্যান জাভেদ ইকবাল।

পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি চৌধুরী মিলের শেয়ার অন্যায্য ভাবে বিক্রি করেছেন। এমনকি নওয়াজ শরিফের পরিবারের বিরুদ্ধেও এই মামলায় জড়িয়ে থাকার অভিযোগ উঠেছে। চৌধুরী মিলের কেলেঙ্কারিতে অগস্ট মাসে গ্রেফতার করা হয় নওয়াজ কন্যা মারিয়ামকে। এছাড়া এই মামলায় নাম জড়িয়েছে তাঁর ভাইপো ইউসুফ আব্বাসেরও।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।