× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

শহর ও গ্রামের মধ্যে বৈষম্য দূর তথা বৈষম্যমুক্ত বাংলাদেশে তৈরি করাই ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য -পলক

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে শহর ও গ্রামের মধ্যে বৈষম্য তথা বৈষম্যমুক্ত বাংলাদেশে তৈরি কড়াই ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য। বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী আজ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর মিলনায়তনে আইডিএলসি ও রবি টেন মিনিট স্কুল এর যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো শুরু হওয়া অনলাইন ফাইন্যান্স অলিম্পিয়াড এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

প্রতিমন্ত্রী আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াড কর্তৃক এধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইনে অর্থনৈতিক কার্যক্রমে আরো বেশি অনুপ্রাণীত ও উদ্ধুদ্ধ করবে বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন অনলাইন প্লাটফর্ম রবি টেন মিনিট স্কুল শহর ও গ্রামের মধ্যে বৈষম্য দূর করতে অসামান্য অবদান রেখে চলেছ।

দ্বিতীয় চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় দুই গ্রুপে তিনজন করে ছয়জনকে পুরস্কৃত করা হয়।এর মধ্যে জুনিয়র গ্রুপে নটরডেম কলেজের মেহেদি হাসান আসিক প্রথম, আরিফুল হাসান দ্বিতীয় এবং ইমতিয়াজ আহমেদ তৃতীয় স্থান লাভ করেন ।

সিনিয়র গ্রুপে প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরিফ মিয়া, দ্বিতীয় শহিদুল আলম এবং তৃতীয় হয়েছেন প্রীতম আজরিন। পরে আইডিএলসির পক্ষ থেকে বিজয়ীদের ল্যাপটপ, মোবাইল ফোন, মেডেল ও সার্টিফিকেট দেয়া হয়।

১৫ সেপ্টেম্বর ২০১৯ অনলাইন পোর্টাল খুলে দেবার মাধ্যমে শুরু হয় অলিম্পিয়াডের দ্বিতীয় সিজনের অনলাইন রাউন্ড, চলে ৬ অক্টোবর পর্যন্ত; যেখানে অংশ নেয় ১৪-২৪ বছর বয়সী ৪০,০০০ এরও বেশি শিক্ষার্থী।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও এমডি আরিফ খান ও রবির চিফ কর্পোরেট অফিসার সাহেদ আলম অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।

উল্লেখ্য,এটি স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অর্থনৈতিকভাবে সচেতনা বৃদ্ধির লক্ষে এ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান আইডিএলসি এর ধারাবাহিক আয়োজনের অংশ।


এ ক্যটাগরির আরো খবর..