× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাকইগাছা, বেতগ্রাম-কয়রা আঞ্চলিক সড়কের বাঁক সরলীকরণে মানববন্ধন

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
পাকইগাছা, বেতগ্রাম-কয়রা আঞ্চলিক সড়কের বাঁক সরলীকরণে মানববন্ধন

গত ৫ বছরে বারবার মেয়াদ বৃদ্ধি ও ব্যায় বরাদ্দের পরও শেষ করা যাচ্ছেনা খুলনার বেতগ্রাম-কয়রা আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প। বিশেষ করে দক্ষিণের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কপিলমুনি সদরের ফকিরবাসা মোড় এলাকায় বাঁক সরলীকরণের কাজ জটিলতা ও আইনী ত্রুটির কারণে থমকে আছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে “নিরাপদ সড়ক চাই” পাইকগাছা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আসলাম হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম, তপন পাল, মহানন্দ অধিকারী মিন্টু, ফরিজুল ইসলাম, শেখ আতিয়ার রহমান, শ্রমিক নেতা  ফজর আলী ও রেজাউল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা জানান, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সড়কের সব বাঁক সরলীকরণের কাজ শেষ করতে হবে। কাজ বাধাগ্রস্থ হলে বা বরাদ্দ বাতিল হলে দায় সংশ্লিষ্টদেরকেই নিতে হবে। তারা সওজের প্রতি দ্রুত কার্যক্রম শুরু করার আহবান জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত তথ্য অনুযায়ী, বেতগ্রাম-কয়রা আঞ্চলিক সড়কের প্রায় ৬০ কিলোমিটার দুটি লেনে উন্নীতকরণে ঝুঁকিপূর্ণ ৩৪টি বাঁক সরলীকরণ প্রয়োজন। বর্তমানে পাইকগাছার ফকিরবাসা মোড় এলাকায় ১১.৩৯০ শতক জমি অধিগ্রহণ নিয়ে অসম দর ও অনিয়মের অভিযোগে কাজ বন্ধ রয়েছে। অন্যান্য ৩৩টি বাঁক জটিলতা ছাড়াই সম্পন্নের পথে।
স্থানীয়রা জানান, কপিলমুনির বাজারে সড়কের দীর্ঘস্থায়ী বেহাল অবস্থা ব্যবসায়ী ও যাত্রীদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করছে। ঝুঁকিপূর্ণ বাঁক এবং বর্ষায় গর্তের কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। প্রকল্প বাস্তবায়করা আশা করছেন, ফকিরবাসা মোড়ের বাঁক সরলীকরণের কাজ শেষ হলে পুরো সড়কের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন হবে।


এ ক্যটাগরির আরো খবর..