খুলনার পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ২৫নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতালার তিনটি কক্ষ থেকে ১০টি ফ্যান চুরি করেছে সংঘবদ্ধ চোরেরা।
জানা গেছে, ঈদের ছুটির পরে ৭ মে রবিবার সকালে স্কুল পরিস্কার -পরিচ্ছন্ন করার জন্য নিয়জিত একজন মহিলা নিচের সিড়ির ঘরের গ্রিলের তালা খুলে দোতালায় উঠে তিনটি কক্ষের দরজার তালা ভাঙ্গা ও ১০টি ফ্যান খুলে নিয়ে গেছে দেখে প্রধান শিক্ষককে জানান। বিদ্যালয়ের নিচ তলা ও দোতলায় হাফ গ্রিল দেওয়া।
বাথরুমের পাশের গ্রিল বেয়ে চোরেরা উপরে উঠে ফ্যান চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে। গ্রিলে মাটির দাগ লাগানো রয়েছে। চোর ফ্যান খোলার কাজে ব্যবহৃত প্লায়ার্স ও স্লাই রেজ্ঞ ফেলে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুস্মিতা সোম বলেন, ছুটি শুরুর আগের দিন সকল কক্ষ চেক করে তালা বন্ধ করা হয়। ছুটি শেষে স্কুল খোলার দিন সকালে পরিস্কার -পরিচ্ছন্ন করতে এসে দেখা যায় ১০টি ফ্যান চুরি হয়ে গেছে। বিদ্যালয়ে কোন নৈশ প্রহরি নেই। চুরি হওয়া ১০টি ফ্যানের আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। চুরির ঘটনা উপজেলা শিক্ষা অফিসার ও থানা পুলিশকে জানানো হয়েছে।
উল্লেখ্য ২০২২ সালের ১৪ নভেম্বর দিবাগত সোমবার রাতে বিদ্যালয়ের দুইটি ভবনের ৫টি তালা ভেঙ্গে চোরেরা দুটি সোলার প্যানেলের ব্যাটারি, পানি উত্তোলনের মটর, বদনা, টয়লেটের প্রায় ৩০টি ট্যাব, পাইপ ও টিউবওয়েলের মাথা চুরি করে নিয়ে যায়।
উপজেলায় প্রতিরাতে কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। একের পর এক চুরির ঘটনায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে।
এ ক্যটাগরির আরো খবর..