পহেলা মে মেক্সিকোতে ‘গাধা দিবস’ পালিত

নিউজ ডেস্কঃ শ্রমিক দিবস উপলক্ষে মধ্য আমেরিকার দেশ মেক্সিকোতে আয়োজন করা হয় অদ্ভুত এক উৎসবের। দেশটির উত্তরাঞ্চলীয় ওটাম্বা শহরে শ্রমিক দিবসের অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল গাধা। অনুষ্ঠানে গাধারা অংশ নেয় মজার মজার সব খেলায়।

গত পহেলা মে শ্রমিক দিবসে মেক্সিকোর ওটাম্বায় পালন করা হয় আরও একটি দিবস। শ্রমিকদের বিজয়ের দিনে সেখানে পালিত হয় ‘গাধা দিবস’। শুনতে অদ্ভুত মনে হলেও, স্থানীয় হাজার হাজার বাসিন্দা খোলা মাঠে তাদের গাধা নিয়ে হাজির হয়। তাদের মতে, এই পরিশ্রমী জন্তুটিকে এখানে আনা, শ্রমিক দিবসের উৎসবে এক ভিন্ন মাত্রা যুক্ত করে।

এ উপলক্ষে গাধাদের নিয়ে আয়োজন করা হয় নানা রকমের মজার মজার সব খেলাধুলার। আর দর্শক সারিতে বসে থাকা শ্রমিকরা পেয়েছিলেন নিখাদ আনন্দ আর বিনোদন। এসময় রংবেরংয়ের বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছিল, গাধাদের। এমনকি একটি গাধার মাথায় ছিল, আলোচিত মার্কিন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের ছবিও।

স্থানীয় সরকারি কর্মকর্তা জানালেন, বিরল প্রজাতির এক প্রকার গাধাকে রক্ষা করতে এ ধরনের বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তারা।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেন, ‘প্রযুক্তির যুগে গাধাকে পণ্য আনা নেয়ার বাহন হিসেবে ব্যবহারের কথা মানুষ ভুলেই গেছে। আমরা আবারো সেই পুরনো দিন ফিরিয়ে আনতে চাই। তাছাড়া বুরোলান্ডিয়া নামের দুর্লভ এক গাধার জাতিকে রক্ষা করতে চাই।’

গাধার মালিক ওটাম্বার এই বাসিন্দা বললেন, গাধাদের মত প্রভুভক্ত প্রাণী খুব কমই দেখতে পাওয়া যায়।

গাধার মালিক বলেন, ‘আপনি গাধার পিঠে খাবার দেবেন, সে খাবার নিয়ে যথাস্থানে পৌঁছে দেবে। আপনি এক বোঝা কাঠ দেবেন, সে কাঠও ঠিক জায়গামত নিয়ে যাবে। এর মত ভদ্র আর অনুগত প্রাণী আর একটিও পাবেন না।’

৬ বছর আগে ওটাম্বার বাসিন্দাদের উদ্যোগে শুরু হয় ‘গাধা দিবস’। তাদের আশা, আস্তে আস্তে পুরো মেক্সিকোতে ছড়িয়ে যাবে এ উৎসব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।