× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: রবিবার, ১০ মে, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল হাজী ইসমাইল আল বালুশি।

রোববার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রীর দপ্ত‌রে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৈঠকে প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে ওমানের নেতৃত্বের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার উপায় নি‌য়ে আলোচনা করেন।

তারা অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি এবং খেলাধুলার মতো ক্ষেত্রগু‌লো‌তে সহযোগিতা নি‌য়ে আলোচনা ক‌রেন।

প্রতিমন্ত্রী অবৈধ অভিবাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো-টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেন। তিনি বিদেশে দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের অগ্রাধিকারের উপর জোর দেন, যাতে তারা আয়োজক দেশ এবং বাংলাদেশ উভয়ের অর্থনীতিতে কার্যকরভাবে অবদান রাখতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..