× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন

পঞ্চগড়ে ট্রলি উল্টে নিহত ১ আহত ২

Kishori
হালনাগাদ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  পঞ্চগড়ে ট্রলি উল্টে সামিনুর রহমান (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে এবং ড্রাইভারসহ ২ জন আহত হয়েছে।

১ সেপ্টেম্বর (রবিবার) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের জোতসাওদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিনুল ওই এলাকার এজবুল হকের ছেলে। আহতরা হলো ট্রলি ড্রাইভার সোহাগ (২৩) ও শ্রমিক সুজন (১৮)।

এলাকাবাসী জানা যায়, সকালে ট্রলি নিয়ে সোহাগ, সুজন ও সামিনুর নদীতে বালু লোড করতে যাচ্ছিল। এক পর্যায়ে রাস্তার মোড় ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সামিনুর নিহত হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ড্রাইভার সোহাগকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) একরাম আলী ট্রলি উল্টে শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..