× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম

Dutta
হালনাগাদ: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
ponchagar

প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবিকে পঞ্চগড়  জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।
শিক্ষা পদক কমিটির সভাপতি পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও কমিটির সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরে পড়ারোধ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়, অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণে সহযোগিতা করার স্বীকৃতি স্বরূপ তাঁকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এদিকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফারুক আলম টবিকে রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন এমপি, উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, পৌর মেয়র মো. আজাহার আলী, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আওয়ামীলীগ, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অধ্যাপক ফারুক আলম টবি। তাঁর দাদা মরহুম মোজাহারউদ্দীন হোসেন বৃহত্তর রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও ভাষা সৈনিক ছিলেন। তাঁর বাবা মোছাদ্দেকুল আলম খোকা ভাষা সৈনিক ও বোদা উপজেলা আওয়ামীলীগের ১৯৭২ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সাধারন সম্পাদক ছিলেন। অধ্যাপক ফারুক আলম টবি পাথরাজ সরকারি কলেজের অধ্যাপনা পেশা থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ২০১৯ সাালে ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিনা প্রতিদ্বন্দিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি আওয়ামীলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।


এ ক্যটাগরির আরো খবর..