× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় চিকন লাল বর্মণ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধামোর ইউনিয়নের শিকটিহারি বাজারে পাশে মহেন্দ্র গাড়ি ও  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তিনি৷
চিকন লাল উপজেলার ধামোর ইউনিয়নের লতিঝাড়ি কনপাড়া গ্রামের মৃত হরিপ্রসাদের ছেলে।
প্রত্যাক্ষদর্শী জানান, বারঘাটি বাজারের দিক থেকে বেপরোয়া গতিতে একটি মহেন্দ্র শিকটিহারির দিলে আসছিল। সেই গাড়িতে প্রায় ২০ থেকে ২৫ জন ছেলে ছিল৷ গাড়িটি শিকটিহারি বাজার পাড় হয়েই বিপরীত দিক থেকে চিকন লাল ও তার স্ত্রী সহ আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে স্থানীয়রা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুক্তিযোদ্ধা চিকন লালকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, শুক্রবার বিকালে তোড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ খেলা শেষে দল নিয়ে ফিরছিলেন পঞ্চগড় সদরের শেখপাড়ার খেলোয়াড়েরা। মহেন্দ্র গাড়িতে করে এসেছিলেন প্রায় ২০ থেকে ২৫ জন। খেলায় জয় লাভ করে বেপরোয়া গতিতে মহেন্দ্র গাড়ি নিয়ে বাসায় ফিরছিলেন তাঁরা। পরে শিকটিহারি বাজার পাড় হয়েই ওই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। এঘনায় বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্র ওই মহেন্দ্র গাড়িটিকে জব্দ করেছে।
সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা চিকন লাল বর্মণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মোঃ দুলাল।


এ ক্যটাগরির আরো খবর..