× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

নৌপথে যাত্রীসেবা নিশ্চিতে কাজ করছে নৌপরিবহন মন্ত্রণালয় -নৌপ্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ আগস্ট, ২০১৯

নৌপথে যাত্রীসেবা নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য যাত্রীসেবা। যাত্রীসেবা পুরোপুরি  নিশ্চিত না হলেও যতটুকু হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। যাত্রীসেবায় যতটুকু সমস্যা রয়েছে তা ঈদের আনন্দের মধ্যে পড়েছে। বললেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদ ব্যবস্থাপনা, লঞ্চ ও যাত্রী পারাপার কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যাত্রীসেবা নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। লঞ্চে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মালিক, শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। যারা মানছেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে। নিয়ম কানুন ও শৃঙ্খলা মেনে না চললে লঞ্চের রুট পারমিট বাতিল হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, লঞ্চে প্রচুর যাত্রীর চাপ রয়েছে। গতকাল প্রায় তিন লাখ লোক লঞ্চে গন্তব্যে পৌঁছেছে। আজ  এর চেয়ে অধিক সংখ্যক লোক পারাপার হবে। আইন মেনে চলার প্রবণতা দিন দিন বাড়ছে। জীবনের ঝুঁকি নিয়ে কোথাও কোনো পদক্ষেপ না নিতে তিনি যাত্রীদের প্রতি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী এমভি মানামী লঞ্চ এবং  বিআইডব্লিউটিসি এর জাহাজ ‘বাঙালির’ যাত্রীদের  সাথে কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মুহিদুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র সদস্য দেলোয়ার হোসেন, বিআইডব্লিউটিএর পরিচালক জাফর হাওলাদার এবং যুগ্ম পরিচালক এ কে এম আরিফউদ্দিন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..