× Banner
সর্বশেষ
পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

নেইমারকে কেনার প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ

admin
হালনাগাদ: সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনা থেকে ২০০ মিলিয়ন ইউরো রেকর্ড ট্রান্সফারের বিনিময়ে ফরাসি ক্লাব পিএসজিতে যাওয়ার পর এখনও এক মৌসুম পার হয়নি। এখনই নেইমারকে কেনার জন্য কোমর বাঁধতে শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ মিডিয়ায় ইতিমধ্যেই এ বিষয়টা নিয়ে জোর গুঞ্জন। রিয়াল মাদ্রিদের বিভিন্ন কর্মকর্তা এবং খেলোয়াড়ের পক্ষ থেকে যে সব কথা-বার্তা মিডিয়ায় ভেসে আসছে, তাতে নেইমারকে যে রিয়াল মাদ্রিদ টার্গেট করেই এগুচ্ছে, তাতে আর কোনো সন্দেহ নেই।

এই ধারনার পক্ষে আরও জোরালো প্রমাণ দাঁড় করিয়ে দিয়েছেন খোদ মেসি নিজেই। তিনিই সম্প্রতি এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন, ‘রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্যই বার্সেলোনা ছেড়েছেন নেইমার।’ রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসও ইতিমধ্যে নেইমারকে রিয়াল মাদ্রিদে স্বাগত জানিয়ে রেখেছেন।

পিএসজিতে যাওয়ার পর সতীর্থ কাভানি এবং কোচ উনাই এমেরির সঙ্গে বিরোধের জের ধরে প্যারিসে নেইমারের থাকাটা এখন খুব কঠিন হয়ে পড়েছে। সে কারণেই এখন জোর গুঞ্জন, আবারো ক্লাব পরিবর্তন করতে যাচ্ছেন নেইমার এবং সেই গন্তব্য এবার হচ্ছে মাদ্রিদ।

সর্বশেষ মাদ্রিদভিত্তিক প্রভাবশালী পত্রিকা মার্কার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ করা হয়েছে, ‘২০০ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে কেনার জন্য এখনই প্রস্তুতি নিতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। তবে সেটা জানুয়ারিতে মধ্যবর্তী দল বদলে নয়।’ মার্কা জানাচ্ছে, ইনজুরি আক্রান্ত জিদানের স্কোয়াডে অন্তত এখন আর স্ট্রাইকার নেয়ার ইচ্ছা নেই রিয়ালের। তাদের লক্ষ্য ব্রাজিলের আরেক উঠতি তারকা ভিনিসিয়াস জুনিয়র।

তারা মার্কেন রিচার্স এবং অ্যনালাইসিস করে নেইমারের জন্য পারফেক্ট সময় বের করেছে, আগামী মৌসুমেই (২০১৮-১৯) ক্রিশ্চিয়ানো রোনালদোর জুটির জন্য আরেকজন তারকা ফুটবলারকে প্রয়োজন। তখনই নেইমারকে কেনার প্রস্তাব দেবে লজ ব্লাঙ্কোজরা।


এ ক্যটাগরির আরো খবর..