× Banner
সর্বশেষ
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি

নিউজ ডেস্ক

ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত শ্রমিকদের ২ লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা সহায়তা -শ্রম প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০২২
অগ্নিকাণ্ডে হতাহতে কোটি টাকা

চট্রগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় শ্রম প্রতিমন্ত্রী নিহত শ্রমিকদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

শ্রম প্রতিমন্ত্রী এ দূর্ঘটনায় যেসকল শ্রমিক নিহত হয়েছেন তাদের প্রত্যেক পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ২ লাখ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছেন। আহতদের চিকিৎসায় আরো সহায়তার প্রয়োজন হলে তা দেওয়া হবে বলে প্রতিমন্ত্রী জানান।

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ এ দূর্ঘটনায় হতাহতের জন্য শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীও গভীর শোক প্রকাশ করেছেন।

এ দূর্ঘটনার কারণ অনুসন্ধানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চট্রগামের উপমহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবারাত ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিল থেকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে উপমহাপরিদর্শক নিহত এবং আহত শ্রমিকদের তথ্য সংগ্রহের জন্য ১৩ সদস্যের আরো একটি কমিটি গঠন করেছেন।

অন্যদিকে এ দূর্ঘটনায় সার্বিক শ্রম পরিস্থিতি নিয়ে বিভাগীয় শ্রম দপ্তর চট্রগ্রামের পরিচালক এস এম এনামুল হক তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..