নিষেধাজ্ঞা, মামলা তুলে না নিলে এফডিসিতে আসবেন না বাপ্পারাজ

বিশেষ প্রতিবেদক, অসিত কুমার ঘোষ বাবুঃ  বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন(এফডিসি) আয়োজিত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাকের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আজ শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আয়োজনে শোকসভায় উপস্থিত ছিলেন নায়ক আলমগীর, নায়ক ফারুক, সোহেল রানা, নায়করাজের বড় ছেলে বাপ্পারাজ, সম্রাটসহ, শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা।

এ সময় বাপ্পারাজ বলেন, আর এফডিসিতে আসবো না। যদি আপনারা সকল নিষেধাজ্ঞা, মামলা তুলে না নেন। হয়তো এটাই হবে আপনাদের সঙ্গে শেষ দেখা। আমিও হয় তো ভুল করে অনেক কথা বলেছি। আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভুল করেছি এজন্য নোটিশ পাঠানোর দরকার নেই, শাকিব ভুল করেছে এজন্য বয়কট করার দরকার কী? শাকিবকে ডাকলে শাকিব আসবে না কেন?

নায়করাজ ১৯৪২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে ঢাকায় আসেন তিনি। ১৯৬৭ সালে ‘বেহুলা’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

রাজ্জাক অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে—স্লোগান, আমার জন্মভূমি, অতিথি, কে তুমি, স্বপ্ন দিয়ে ঘেরা, প্রিয়তমা, পলাতক, ঝড়ের পাখি, খেলাঘর, চোখের জলে, আলোর মিছিল, অবাক পৃথিবী, ভাইবোন, বাঁদী থেকে বেগম, সাধু শয়তান, অনেক প্রেম অনেক জ্বালা, মায়ার বাঁধন, গুণ্ডা, আগুন, মতিমহল, অমর প্রেম, যাদুর বাঁশী, অগ্নিশিখা, বন্ধু, কাপুরুষ, অশিক্ষিত, সখি তুমি কার, নাগিন, আনারকলি, লাইলী মজনু, লালু ভুলু, স্বাক্ষর, দেবর ভাবী, রাম রহিম জন, আদরের বোন, দরবার, সতীনের সংসার।

শোকসভা ছাড়াও দিনব্যাপী নায়করাজকে নিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য,  গত ২১ আগস্ট সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান নায়করাজ রাজ্জাক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।