× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নিউজ ডেক্স

নির্বাচনের ৩দিন পর মেম্বার প্রার্থীর মরদেহ মিলল মাছের প্রজেক্টে

admin
হালনাগাদ: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
নির্বাচনের ৩দিন পর মেম্বার প্রার্থীর মরদেহ মিলল মাছের প্রজেক্টে

নোয়াখালী প্রতিনিধি- নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনের ৩দিন পর মাছের প্রজেক্ট থেকে এক ইউপি সদস্য প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জহিরুল ইসলাম (৫৩) উপজেলার বজরা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মৃত হায়াত আহমদের ছেলে এবং একই ওয়ার্ড থেকে পঞ্চম ধাপে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইউপি নির্বাচনে সে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করে।

রোববার (৯ জানুয়ারি) সকাল ৯টার টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ছনগাঁও গ্রামের রাস্তা সংলগ্ন একটি মাছের প্রজেক্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের ছোট ভাই জাকির জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে কে বা কাহারা আমার ভাইকে মুঠোফোনে কল করে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর রোববার সকাল ৬টার দিকে রাস্তার পাশে একটি জমিতে ওনার মরদেহ পড়ে থাকতে দাখে স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জহির স্থানীয় বজরা বাজারের একজন ব্যবসায়ী ছিল। পারিবারিক জীবনে সে ৩সন্তানের জনক ছিল। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সে ইউপি সদস্য (মেম্বার) প্রদপ্রার্থী ছিলেন। ওই নির্বাচনে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। তালা প্রতীকে ওই নির্বাচনে অংশ গ্রহণ করে সে দ্বিতীয় স্থান অর্জন করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে সুরতহাল সম্পন্ন করে মরদেহ থানায় এনে রেখেছে। নিহতের গায়ে কোন আঘাতের চিহৃ ছিল না। ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..