× Banner
সর্বশেষ
শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত  শাপলা চত্বর ঘটনা: মানবতাবিরোধী মামলায় ৯ আসামি ট্রাইব্যুনালে হাজির

ডেস্ক

নিরপেক্ষতা হারানো উপদেষ্টাদের অবিলম্বে বাদ দিতে হবে -আমির খসরু মাহমুদ চৌধুরী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
নিরপেক্ষতা হারানো উপদেষ্টাদের

যারা নিরপেক্ষতা হারিয়েছে অবিলম্বে তাদের বাদ দিয়ে দ্রুত অন্তর্বর্তী সরকারের আদলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব রুটিন মাফিক কাজ করা এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। বলেছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘স্থায়ী কমিটি’র সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী

৫ অক্টোবর শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে ভাসানী জনশক্তি পার্টির  চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে “ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন ও টেকসই গণতন্ত্র” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন একটি দল দেশেকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় দল বিএনপি অরাজকতা চায়না। যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী ৪২ টি দল মিলে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে  ৩১ দফা কর্মসূচি তৈরি করা হয়েছে, আমরা ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করা হবে, পাশাপাশি জাতীয় ঐক্যমত্র কমিশন এবং রাজনৈতিক দলসমূহ মিলিয়ে জাতীয় জুলাই সনদ তৈরি করা হয়েছে সেটিও বাস্তবায়ন করা হবে।

সভাপতি তার বক্তব্যে বলেন দেশকে নিয়ে আওয়ামী লীগ গভীর ষড়যন্ত্র করছে, শেখ হাসিনা পুত্র জয় আন্তর্জাতিক মিডিয়াতে জুলাই গণঅভ্যুন্থানে ৮০০লোক হত্যার কথা স্বীকার করেছে। নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ পেলেতারা ক্ষমা চাওয়ার কথা বলেছে। এমন ধৃষ্টতা পূর্ণ বক্তব্যের নিন্দা জানানোর ভাষা নেই।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার,বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক   সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি এডভোকেট হাসনাত কাইয়ুম,জেএসডির সিনিয়র সহ-সভাপতি  তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর মাহবুবুর রহমান,ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিদ, বাসায় বাংলাদেশ পিপলস পার্টির সাবেক মহাসচিব জনশক্তি পার্টিতে সদ্য যোগদানকারী বিলকিস খন্দকার, ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডেন্ট সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, প্রেসিডিয়াম সদস্য বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানের মাঝখানে বাংলাদেশ পিপলস পার্টির সাবেক মহাসচিব অন্ধকারের নেতৃত্বে ৮ জন প্রেসিডেন্ট সদস্য প্রায় ৪০জন কেন্দ্রীয় নেতা ভাসানী শক্তি পার্টির চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..