আমাদের নিজস্ব সংস্কৃতি বিকশিত করে দেশ এগিয়ে যাবে -প্রধানমন্ত্রী

আমাদের নিজস্ব সংস্কৃতি বিকশিত করে দেশ এগিয়ে যাবে -প্রধানমন্ত্রী

আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখলে ও বিকশিত করার মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (৪ জুলাই) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতির বিকাশ ও উৎকর্ষ সাধনে যা যা করার দরকার আমরা ইতোমধ্যে করেছি এবং ভবিষ্যতেও করে যাব। কারণ প্রযুক্তির যুগে আমাদের ছেলেমেয়েদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। কাজেই তাদের চিন্তা-চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের সংস্কৃতিকে বিকশিত করতে হবে। আমাদের বাঙালি সংস্কৃতি যেন একেবারেই ভুলে না যায়, সে ব্যবস্থাটাই করতে হবে। কারণ আমাদের স্বতন্ত্রবোধ আছে, সেই বোধটা আমাদের ধরে রাখতে হবে।

 প্রধানমন্ত্রী বলেন, আমাদের সাংস্কৃতিক চর্চায় প্রযুক্তিকে সম্পৃক্ত করে আধুনিক জ্ঞানসম্পন্ন জাতি হিসেবে প্রজন্মের পর প্রজন্মকে গড়ে তুলতে চাই। সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করে যাচ্ছে। আমি মনে করি বাংলাদেশকে যেমন আমরা আর্থ-সামাজিকভাবে আমরা উন্নত করছি। পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও তা সংরক্ষণেরও মধ্যেও আমরা এগিয়ে যাব। আমাদের সংস্কৃতি যাতে আন্তর্জাতিক বিশ্বেও বিকশিত হতে পারে সেই পদক্ষেপ আমরা নেব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।