× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

নিকলীতে জোড়া খুন,এলাকাবাসীর হাতে ঘাতক স্বামী আটক ও পুলিশে সোপর্দ

admin
হালনাগাদ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮

মোঃ আলমগীর হোসেন নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলীতে গতকাল শনিবার দিবালোকে জোড়া খুন সংগঠিত হয়েছে। খুনের পর পর খুনিকে এলাকাবাসী আটক করে এবং থানা পুলিশে সোপর্দ করেছে।

ঐদিন সকাল সাড়ে দশটায় স্ত্রী আয়শা আক্তার (২২) ও সম্বন্ধির স্ত্রী ছালমা আক্তার (৩০) কে জবাই করে খুন করেছে এক ঘাতক। ঘাতক স্বামী শওকত আলী (৩০) কে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসি।

সরজমিনে জানা যায়, উপজেলার গুরুই পশ্চিমপাড়ার পশ্চিমপাড়া গ্রামের বড়বাংলা বাড়ির হাজী ইছব আলীর দুবাই ফেরত পুত্র শওকত আলী পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে স্ত্রী আয়শা আক্তারকে জবাই করে হত্যা করে। হত্যার পর স্ত্রীর লাশ ঘরে তালাবদ্ধ রেখে রক্তাক্ত ছুড়ি লুকিয়ে পার্শ্ববর্তী পূর্বপাড়া গ্রামের শশুরালয়ে যায়। শওকতকে দেখে সম্বন্ধি মস্তÍুফা মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী ছালমা আক্তার এগিয়ে আসে। অপ্রকৃেিস্থর কারণ জানতে চায়তেই পিছনে লুকানো ছোড়াটি বেড় করে তাকে মাটিতে ফেলে বুকে চরে বসে জবাই করে শওকত। শশুরালয়ের সেমিপাকা মূল ঘরের দিকে এগিয়ে গেলে স্থানীয় লোকজন শওকতকে আটক করে উত্তম অধম করে নিকলী থানা পুলিশকে খবর দেয়। তৎক্ষনাৎ নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন ভূইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শওকতকে গ্রেফতার করে।

এলাকাবাসি জানায়, ঘাতক শওকত আলী খুনি পরিবারের সন্তান এবং পারিবারিক ভাবে খুন খারাবির সাথে সম্পৃক্ত গোষ্ঠী। এসব কারণে তাদের মূল বসতি একই ইউনিয়নের দৌলতপুর গ্রামে থাকলেও বেশ কয়েক বছর পূর্বে শওকতের বাবা বড় বাংলা গ্রামের শশুরবাড়িতে স্বপরিবারে বসবাস করে আসছিলো। ঘাতক শওকত আলী দুবাই প্রবাসি। মাসদেরেক আগে সে ছুটিতে বাড়ি আসে।
ঘটনার পরপরই বাজিতপুর সার্কেল মো.কামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শনে যান।

ঘটনার সত্যতা স্বীকার করে নিকলী থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন ভূইয়া দি নিউজ অনলাইন প্রতিনিধিকে জানান, নিহতদের লাশের সুরতহাল তৈরী শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদরে প্রেরণ করা হয়েছে ও মামলার প্রস্তÍুতি চলমান বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..