নিকলীতে একই রাতে দুধর্ষ চারটি চুরি

মোঃ আলমগীর হোসেন নিকলী(কিশোরগঞ্জ ) প্রতিনিধিঃ নিকলীতে একই রাতে চারটি দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে। গত শনিবার দিবাগত রাতে থানার প্রায় তিনশত গজ সামনেই শুক্কুর আলী কনফেকশনারী এন্ড ফ্লেক্সিলোড দোকান ও ফজর আলীর ফ্লেক্সিলোড এবং ঈদগাহ মোড়ে সুমন সূত্রধর এর কনফেকশনারী দোকানের উপরের টিনের চাল কেটে ও গোবিন্দপুর গ্রামে এক কোরিয়া প্রবাসীর বাড়ী সহ চারটি দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে।

এ ঘটনায় শুক্কুর আলীর নগদ ত্রিশ হাজার টাকা ও ফজর আলীর ছাপান্ন হাজার টাকা এবং সুমন সূত্রধরের দোকান থেকে সিগারেট পনেরো হাজার টাকার এবং নগদ প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা চুরি হয়েছে। এটি বর্তমানে নিকলীতে বড় একটি চুরির ঘটনা। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়েছে। বিগত ১৪/০৩/১৮ তারিখে দিবাগত রাতে থানা থেকে তিনশত গজ দূরে পোষ্ট অফিস সংলগ্ন ব্যবসায়ী সজল দাসের বাড়ী থেকে চার ভরি স্বর্ণ ও নগদ ত্রিশ হাজার টাকা চুরি হয়েছিলো। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিনিয়তই চুরি সংগঠিত হয়ে আসছে। বিভিন্ন সময় চুরির ঘটনায় থানায় অভিযোগ করতে ব্যর্থ হওয়ায় সুবিচার পাচ্ছে না বলে জানায় ভোক্তভোগী সাইফুল ইসলাম। এছাড়াও সজল দাস থানায় চুরির মামলা করতে গিয়ে বিপাকে পড়ে জেলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে মামলা দায়ের করেছিলেন।

স্থানীয়দের মতে মদ,গাজা,ইয়াবা,জুয়া খেলার প্রভাবেই নিকলীতে এসব চুরি সংগঠিত হচ্ছে বলে জানান অনেকেই। অনেকের মতেই এটি উপজেলার আইন শৃঙ্খলার অবনতি বলে উল্লেখ করেন। চুরির ঘটনার সত্যতা স্বীকার করে, নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন ভূঞা জানান চুরির বিষয়ে তিনি অবগত আছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।