× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় বাংলাদেশ হলে, পশ্চিমবঙ্গে বাংলাদেশী মুসলিমদের জন্য নয় কেন? মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড

পিআইডি

নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি -মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি -মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বলেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

উপদেষ্টা আজ সিলেটে জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ হালনাগাদকরণ বিষয়ে অংশীজনের অংশগ্রহণে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নির্যাতনের শিকার নারী ও শিশুকে উদ্ধার এবং সুস্থ অবস্থায় পরিবারে ফিরিয়ে দেয়া একটি জটিল প্রক্রিয়া। নির্যাতনের যে ঘটনাগুলো ঘটে তা বেশির ভাগই সঠিকভাবে চিহ্নিত করা যায় না। যখন কেউ নারী নির্যাতন করে এবং যদি কেউ দিনের পর দিন তা সহ্য করতে থাকে- তখন দুজনের কেউই মানুষ থাকে না। বিদ্যমান সমাজ কাঠামোতে একটি ছেলে পরিবার থেকেই শিক্ষা নেয়, নারীকে নির্যাতন করলে বিশেষ কিছু হয় না। এ মানসিকতার পরিবর্তন করতে হলে পারিবারিক শিক্ষার পাশাপাশি রাষ্ট্রেরও ভূমিকা রাখতে হবে।

বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিমা নাসরিন।


এ ক্যটাগরির আরো খবর..