× Banner
সর্বশেষ
সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নারীর ক্ষমতায়নে প্লানেট ফিফটি-ফিফটি চ্যাম্পিয়ন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখায় বিশেষ পুরস্কার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘প্লানেট ফিফটি-ফিফটি চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ দেওয়া হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

আজ বুধবার জাতিসংঘের সদর দপ্তরে এক উচ্চ পর্যায়ের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনার হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হবে। এ ছাড়া আজ অষ্টমবারের মতো জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব নজরুল ইসলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ‘প্ল্যানেট ফিফটি-ফিফটি চ্যাম্পিয়ন’ পুরস্কারটি দিচ্ছে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইম্যান। সেইসঙ্গে ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ দিচ্ছে গ্লোবাল পার্টনারশিপ ফোরাম।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে গত রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনের ওয়াশিংটন সফর শেষে ২৫ সেপ্টেম্বর শেখ হাসিনা ঢাকার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..