বেনাপোল সীমান্তে গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল সীমান্তে গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী আটক
মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক কেজি গাঁজাসহ জেসমিন সুলতানা খুশি (২৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২টার বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর গ্রাম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক খুশি বেনাপোল পোর্ট থানার বালুন্ডা পূর্ব পাড়া গ্রামের হায়দার আলীর মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, একজন নারী মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বেনাপোলের দূর্গাপুর মোড়ে অবস্থান করছে। এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করে৷
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে  মাদক আইনে মামলা দিয়ে তাকে  যশোর আদালতে সোপর্দ করা হবে৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।