মধুখালীখালী প্রতিনিধিঃ “উৎপাদন মুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে মধুখালী উপজেলা সমবায় অফিসের আয়োজনে মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উন্নয়ন মহিলা সমিতির সদস্যদের মধ্যে এক চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী অফিসার মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পরিষদ মিলনয়তনে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনযাত্রা মান উন্নয়ন শীর্ষক প্রকল্প এর আওতায় গঠিত মাকড়াইল ও আড়কান্দী নারী উন্নয়ন সমবায় সমিতির সদস্যদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়.
সভায় বক্তব্য দেন কামালদিয়া ইউনিয়নের মেয়ারম্যান মোঃ হাবিবুল বাশার, জেলা সমবায় অফিসার মোঃ আখিরুল আলম, উপজেলা ভারপ্রাপ্ত অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রাণীজ সম্পদ অফিসার মোঃ হাবিবুর রহমান প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসের পরিদর্শক মুন্সী আঃ কাইউম, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক দিলিপ চন্দ্র বালা, উপজেলা ফ্যাসিলিটিটর অফিসার মিঠুন কুমার দত্ত ও সমবায় সমিতির নারী সদস্য গন প্রমুখ।
পরে সভাপতি ২টি সমবায় সমিতির ২৮ জন সদস্যের ২ টি করে গাভি বাচ্চা ক্রয় ও লালন পালন করার জন্য সদস্য প্রতি ৯৯,৯৪০ টাকার চেক সহ সবমোট ২৭,৯৮,৩২০ টাকার চেক সদস্যদের হাতে ২% লাভে ১ বছর পর কিস্তি দেওয়ার ঘোষনা দিয়ে হাতে চেক তুলে দেন এবং সুবিধাভোগী সদস্যদের মধ্যে উন্নত জাতের গাভি ক্রয় ও লালন পালন করে লাভবান হওয়ার পরামর্শ দেন এবং সমিতিকে দিন দিন উন্নতির পথে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করে চেক বিতরণ অনুষ্ঠান শেষ করেন।




