নবীগঞ্জে এবার ২ বছর বয়সী শিশুসহ নতুন আরো ২ জনের করোনা শনাক্ত, নবীগঞ্জে মোট আক্রান্ত ২১

নবীগঞ্জে এবার ২ বছর বয়সী শিশুসহ নতুন আরো ২ জনের করোনা শনাক্ত, নবীগঞ্জে মোট আক্রান্ত ২১

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আরো ২ জনের নতুন করে শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে এক জন ২ বছর বয়সী শিশু। তাদের বাড়ি নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামে।

জানা যায়, নবীগঞ্জ উপজেলা থেকে এ পর্যন্ত নমুনা প্রেরন করা হয়েছে ৪৭৫ জনের। এর মধ্যে মোট ২১ জনের পজেটিভ, ৩৬০ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। বাকি রিপোর্ট এখনো আসেনি। ২১মে বৃহস্পতিবার ঢাকা ল্যাব থেকে আসা রিপোর্টে ২ জনের করোনা শনাক্ত হয়। তবে তারা একি পরিবারের কি না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে ঢাকাফেরত পরিবারের ২জনের রিপোর্টে একই মোবাইল নাম্বার দেওয়া আছে। আক্রান্তের বিষয়টি নিশ্চিত করছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ।

ইতিপূর্বে আক্রান্তদের মাঝে অনেকেই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন বলে সুত্রে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।