নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে যশোরে ছাত্রদলের বিক্ষোভ

নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে যশোরে ছাত্রদলের বিক্ষোভ

যশোর প্রতিনিধি: নবগঠিত ছাত্রদলের কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে অভয়নগর থানা ও পৌর ছাত্রদল।

আজ বিকাল সাড়ে ৪টায় নওয়াপাড়া প্রেসক্লাব মিলনায়তনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। পরে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পীর বাড়ি সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে ও মিছিলে সভাপতিত্ব করেন থানা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মারুফ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জেলা ছাত্রদলের অনুমোদন ছাড়াই কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্র থেকে চাপিয়ে দেযা এই অবৈধ পকেট কমিটি কোনভাবেই মেনে নেয়া হবে না। অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা নয়ন হোসেন, অনিক রহমান, জুয়েল, আজাদখানসহ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।