× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এর বৈঠক শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি, সমুদ্র বন্দরসমূহের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত  স্বচ্ছতার সাথে অধিগ্রহণ এবং জনগণের সন্তোষ নিশ্চিত করতে হবে -ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের

নিউজ ডেস্ক

“নন কমিউনিকেবল ডিজিজেই সাধারণ মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার বেশি হয়ে যায়” : স্বাস্থ্যমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ২১ নভেম্বর, ২০২১

ঢাকা: ২১ নভেম্বর, ২০২১ খ্রি. :  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন, “ক্যান্সার, কিডনী, হার্ট, ডায়াবেটিসের মত অসংক্রামক রোগের (এনসিডিসি) কারনেই বর্তমানে দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার বেশি বৃদ্ধি পাচ্ছে। এই রোগগুলিতে প্রতি বছর দেশে সর্বাধিক মৃত্যুসহ অনেক পরিবার প্রায় নিঃস্ব হয়ে যায়।

এই ব্যাপারটির গুরুত্ব অনুধাবন করেই দেশের আট বিভাগেই আটটি উন্নত মানের ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার, কিডনী, লিভার চিকিৎসার হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। হাসপাতাল নির্মাণ কাজ একেবারেই শেষ পর্যায়ে আছে। এসব হাসপাতালে হাজারো রোগী বিনা খরচে এরকম নন-কমিউনিকেবল ডিজিজগুলির চিকিৎসা লাভ করবে। এতে করে দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার অনেকাংশেই কমে যাবে। ”

আজ সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কর্তৃক আয়োজিত ‘ ÔDissemination on Pathways to Reduce Household Out-of-Pocket Expenditure’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

স্বাস্থ্যমন্ত্রী এসময় দেশে করোনায় গত প্রায় ৬শ দিনের মধ্যে ১ম মৃত্যু শুন্য হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীকে অভিবাদন জানান এবং এটিকে দেশের জন্য একটি বড় সফলতা বলে উল্লেখ করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “রাশিয়াসহ বিশে^র বহু দেশেই মৃত্যুহার এখনো ঊর্দ্ধমূখী। অনেক দেশ লকডাউনে যাচ্ছে। সে সময় বাংলাদেশ করোনায় মৃত্যু শুন্য হলো। এটি স্বাস্থ্যখাতের সফল পরিকল্পনা, পরিশ্রম এবং প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের ফসল। তবে, আমাদেরকে কোনভাবেই আত্মতুষ্টিতে ভোগা যাবে না। কারণ, এটি যাতে আবারো বড় কোন আঘাত হানতে না পারে সেজন্য কাজ করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। সভায় মূল প্রবন্ধ তুলে ধরেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডাঃ মোহাম্মদ শাহাদৎ হোসেন, অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ।

সভায় আগত স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার বৃদ্ধির কারণগুলি তুলে ধরেন ও সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমানোর কৌশল নির্ধারণী তথ্য উপাত্ত তুলে ধরেন।


এ ক্যটাগরির আরো খবর..