× Banner
সর্বশেষ
শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ

নতুন প্রজন্মকে ডা. মোহাম্মদ ইব্রাহীম সম্পর্কে জানাতে হবে -সমাজকল্যাণ মন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

ঢাকা, ২২ ভাদ্র (৬ সেপ্টেম্বর) : ডা. মোহাম্মদ ইব্রাহীম ছিলেন একজন মহান পুরুষ। নতুন প্রজন্মকে ডা. মোহাম্মদ ইব্রাহীম সম্পর্কে জানাতে হবে। বলেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

মন্ত্রী আজ রাজধানীর বারডেম হাসপাতাল মিলনায়তনে বাংলদেশ ডায়াবেটিক সমিতি কর্তৃক জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহীমের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আবুল মনসুর ও আখতারুজ্জামান আলো প্রমুখ।

এ সময় মন্ত্রী বলেন, ডা. মোহাম্মদ ইব্রাহীমের কর্মময় জীবন সম্পর্কে যদি আমরা আগামীদিনের প্রজন্মকে জানাতে ব্যর্থ হই তাহলে তাঁর কীর্তি সম্পর্কে তারা অবহিত হবে না। ডা. ইব্রাহীমের কর্মকা-ের পরিধি যদি আমরা আগামী প্রজন্মকে জানাতে পারি তাহলে আগামী দিনের প্রজন্ম তাঁর কর্মময় জীবন থেকে অনেক শিক্ষা লাভ করতে পারবে এবং লাভবান হবে। তিনি বলেন, ডা. ইব্রাহীমের অবদান দেশ ও জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি ডায়াবেটিক সমিতি ও যারা তার সান্নিধ্যে ছিলেন তাদেরকে ডা. ইব্রাহীমের কীর্তিগুলো আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, মানুষের সেবা ও সৃষ্টির সেবাই স্রষ্টার সন্তুষ্টি। ডা. ইব্রাহীমের কর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে আগামী দিনে মানুষের সেবার জন্য নিজেকে আত্মনিয়োগ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি ডা. ইব্রাহীমের আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে দেশ ও জাতি গঠনে কাজ করার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..