× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

নতুন ইতিহাস গড়লেন রোনালদো

admin
হালনাগাদ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

স্পোর্টস ডেস্কঃ রাউল গঞ্জালেস। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি খেলোয়াড়। যিনি লা লিগায় ৫৫০ ম্যাচ খেলে করেছিলেন ২২৮ গোল। যা ছিল রিয়াল মাদ্রিদের যেকোনো খেলোয়াড়ের লা লিগায় সর্বকালের সর্বোচ্চ গোল। এই রেকর্ডটি ভেঙে শনিবার ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে যান রিয়াল মাদ্রিদের ইতিহাসে লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

রিয়ালের হয়ে গড়েন নতুন এক ইতিহাস। এসপানিওলের বিপক্ষে মাঠে নামার আগে রোনালদোর গোল ছিল ২০২ ম্যাচে ২২৫টি। রাউলের গোলের রেকর্ড ছুঁতে তার দরকার ছিল ৩টি গোল। এসপানিওলের বিপক্ষে ২০ মিনিটেই হ্যাটট্রিক পূরণ করে ছুঁয়ে ফেলেন রাউলের রেকর্ড। এরপর ৬১ মিনিটে নিজের চতুর্থ গোলের সুবাদে হয়ে যান লা লিগায় রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ম্যাচের ৮০ মিনিটে আরো একটি গোলের দেখা পান রোনালদো। আর এই গোলের সুবাদে লিগে ২০৩ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়ায় ২৩০টি।

২৩০ গোল নিয়ে লা লিগার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রোনালদো রয়েছেন চতুর্থ স্থানে। তার সামনে রয়েছেন হুগো সানচেজ (২৩৪ গোল), কিংবদন্তি তেলমো জারা (২৫১ গোল) ও লিওনেল মেসি (২৮৫ গোল)। রোনালদোর ৫ গোলে ভর করে রিয়াল মাদ্রিদ জয় পায় ৬-০ গোলে। এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক ম্যাচে ৫ গোল করার কৃতিত্ব দেখালেন রোনালদো। তিনিই রিয়ালের একমাত্র খেলোয়াড় যিনি এক ম্যাচে (একাধিকবার) পাঁচ গোল করেছেন। ফুটবল ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি সর্বাধিক ম্যাচে ৩টি বার তার বেশি গোল করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..