ধামইরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

ধামইরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

নওগাঁর ধামইরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশনের আয়োজনে ও জাতীয় কুষ্ঠ কর্মসূচির সহযোগিতায় দিবসটি উপলক্ষে ২৮ জানুয়ারী দুপুর ২ টায় একটি র‌্যালী বের করা হয়।

‘আত্মমর্যাদার পরিবেশ-কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী, ডেমিয়েন ফাউন্ডেশনের টিএলসিও মো. আসাদুজ্জামান, টিএলসিএ মো. আবুল হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।