× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে বিভিন্ন আয়োজনে পালিত হলো যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
যুব লীগের প্রতিষ্ঠা বার্ষিকী

নওগাঁর ধামইরহাটে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো যুবলীগের প্রতিষ্ঠা বাষিকী। এ উপলক্ষে ধামইরহাট উপজেলা যুবলীগ ১১ নভেম্বর সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও দোয়ার আয়োজন করে। পরে বেলা ১১ টায় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যুর সভাপতিত্বে ও সহ-সভাপতি সেলিম মাহমুদ রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার ছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. দেলদার হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আনজুয়ারা, জাতীয় শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক নওরোজ আলমগীর, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ। সভায় ৮টি ইউনিয়নের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..