× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

নওগাঁ প্রতিনিধি:

ধামইরহাট-পত্নীতলায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পত্নীতলা সেনা ক্যাম্পের মিটিং অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন শারদীয় দুর্গোৎসবে ধামইরহাট-পত্নীতলায় উপজেলায় দুর্গাপূজা নির্বিঘেœ উদযাপনের লক্ষে নিরাপত্তা মিটিং অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এ কে এম ফজলে করিম শুভ’র আয়োজনে ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় পত্নীতলা ডাকবাংলো অডিটোরিয়ামে নিরাপত্তা মিটিং অনুষ্ঠিত হয়।

মিটিংয়ে ধামইরহাট,পত্নীতলা,সাপাহার ও পোরশা এই ৪টি উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদক, পত্নীতলা ১৪ব্যাটালিয়ানের বিজিবি প্রতিনিধি, ৪টি উপজেলার ওসি, ইউপি চেয়ারম্যান, আনসার ভিডিপি কর্মকর্তা, ইমাম ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মিটিংয়ে সেনা ক্যাম্পের কমান্ডার এ কে এম ফজলে করিম শুভ’র সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন পতিœতলা বিজিবি ১৪ ব্যাটালিয়নের এডি হাচানুর রহমান, ধামইরহাট থানার ওসি ইমাম জাফর, পোরশা থানার ওসি মিন্টু রহমান, সাপাহার থানার ওসি আব্দুল আজিজ, পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান, ধামইরহাট পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মহেশ পাল, পোরশা পূজা কমিটির সভাপতি তপন কুমার, ধামইরহাট ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক এবং সকল উপজেলার চেয়ারম্যানদের মধ্য থেকে একজন করে, ইমাম মধ্য থেকে, পূজা উদযাপন কমিটির ১জন করে, আনসার ভিডিপি সহ সকল ষ্টেক হোল্ডারদের মধ্য হতে সার্বিক নিরাপত্তা বিষয়ে বক্তব্য প্রদান করেন। সভায় সকল পূজামন্ডপের নিরাপত্তা ব্যাবস্থায় সন্তোষ প্রকাশ করেন বক্তাগন। এবং পূজা কমিটির নিজ দায়িত্বে পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেয়া হয়। সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এ কে এম ফজলে করিম শুভ বলেন, ‘যে কোন অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।’


এ ক্যটাগরির আরো খবর..