× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে নির্দেশনা প্রধানমন্ত্রীর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/pm-hasina-in-parliament.jpg
বাংলাদেশ একটি উচ্চ রেমিট্যান্সপ্রাপ্ত দেশ।

বাংলাদেশে করোনা টিকার কোনও সমস্যা নেই। স্কুল শিক্ষার্থীদেরও টিকা দেয়ার ব্যবস্থা হচ্ছে। দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা সারা পৃথিবীতে দেখছি করোনা কমে আসে আবার নতুন করে সংক্রমণ বাড়তে থাকে। টিকার সমস্যা নেই। তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক, তাদের পরিবারের সদস্য, গাড়ি চালকসহ সবাইকে টিকা দেওয়ার চেষ্টা করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কতগুলো নির্দেশনা আছে সেগুলো মেনে শিক্ষার্থীদের টিকা দেওয়ার চেষ্ট করছি। ছয় কোটি ডোজ টিকার টাকা অগ্রিম দিয়েছি, পর্যায়ক্রমে টিকা আসবে। টিকা দেওয়ার পরও দেখা যাচ্ছে করোনা আক্রান্ত হচ্ছেন। কিন্তু এতে হয়তো সিরিয়াস কিছু হয় না। যাদের হার্টের অসুখ আছে তাকে বেশি সাবধান থাকতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধির দিকে লক্ষ্য রাখতে হবে। নিজের ভালো নিজে বুঝতে হবে। আমরা সরকারের পক্ষ থেকে যা যা করার দরকার করে যাচ্ছি।

তিনি বলেন, করোনার প্রকোপ কিছু কমেছে। কিন্তু ডেঙ্গুর প্রকোপ রয়েছে। সবাইকে নিজের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু ওষুধ দিলে হবে না পরিষ্কারও রাখতে হবে। নিজেকে সজাগ রাখতে হবে। সিটি করপোরেশন উদ্যোগ নিয়েছে, কাজ করে যাচ্ছে। করোনার প্রকোপ কিছুটা কমেছে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, উদাসীন না হয়ে সবাই যেনো স্বাস্থ্যবিধিটা মেনে চলে।


এ ক্যটাগরির আরো খবর..