দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে -আবুল হাসানাত আবদুল্লাহ

দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে -আবুল হাসানাত আবদুল্লাহ

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধসহ চাঞ্চল্যকর অন্যান্য মামলার রায় প্রদানের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে।

আবুল হাসানাত আবদুল্লাহ আজ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে নিজ বাসভবন চত্ত্বরে সদর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

আবুল হাসানাত বলেন, দেশের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির ধারাকে বাধাগ্রস্ত করতে দেশ বিরোধী চক্র দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। তিনি এসব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বরিশাল জেলার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি ও ভৌত যোগাযোগ কাঠামো খাতে রেকর্ড পরিমাণ উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে। এসব উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়নে দলের নেতা-কর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে। তিনি দলীয় নেতা কর্মীদেরকে সকল লোভ লালসার ঊর্ধ্বে উঠে জনসেবায় নিবেদিত হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।