× Banner
সর্বশেষ
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

পিআইডি

বিপ্লবীদের নেতৃত্বে বিদ্রোহ হয়েছে, মুক্তি আসেনি, বঙ্গবন্ধুর ডাকেই স্বাধীনতা এসেছে -পররাষ্ট্রমন্ত্রী

Dutta
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
বঙ্গবন্ধুর ডাকেই স্বাধীনতা এসেছে

‘স্বাধীনতার আকাঙ্খায় তীতুমীর, সূর্যসেন, প্রীতিলতা, সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে বিদ্রোহ হয়েছে, মুক্তি আসেনি। বঙ্গবন্ধুর ডাকেই স্বাধীনতা এসেছে।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতাকে প্রায় ভুলতে বসা বাঙালিকে পলে পলে আন্দোলিত করে জাগিয়ে নিরস্ত্র জাতিকে মন্ত্র শেখালেন- বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধিকার করো। তারপর হ্যামিলনের বংশীবাদকের মতো তাঁর ডাকে এক নদী রক্ত পেরিয়ে বাঙালি স্বাধীনতা পেয়েছে। সেজন্যই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা।’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বঙ্গবন্ধুর ডাকেই স্বাধীনতা

আজ রাজধানীর বেইলী রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সুগন্ধা ভবনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রথম অফিস পরিদর্শন, ক্রীড়া, সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বাঙালি জাতিসত্তার উন্মেষ ও স্বাধীনতার ইতিহাসের প্রেক্ষাপটে দেওয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পাঁচ হাজার বছর আগে উন্মেষ ঘটা বাঙালি জাতি কখনো স্বাধীন ছিলো না। বঙ্গবন্ধু শেখ মুজিবের অবিস্মরণীয় নেতৃত্বে জাতি স্বাধীনতা অর্জন করেছে। সেজন্যই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।’

এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় নিহত হাজার হাজার শিশুর কথা স্মরণ করে হাছান মাহমুদ  বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের জাতীয় শিশু দিবসটিকে ফিলিস্তিনের গাজায় নিহত হাজার শিশুর স্মৃতির প্রতি উৎসর্গ করতে চাই। গত অক্টোবর থেকে সেখানে ৩২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই শিশু-কিশোর।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষায়তন ‘মনু মিয়ার স্কুলে’র শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..