বেনাপোল সীমান্তে ৪৪বোতল ভারতীয় বাংলা মদ উদ্ধার

মোঃ মাসুদুর রহমান শেখ, শার্শা বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল সীমান্তের দৌলতপুর সাদিপুর মেহেগনি বাগান থেকে  পরিতক্ত অবস্থায় ৪৪বোতল ভারতীয় বাংলা মদ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে  আটক  করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে  সাদিপুর মেহেগনি বাগানে পাশ থেকে ৪৯ ব্যাটালিয়নের বি, জি, বি সদস্যরা এই  ভারতীয় বাংলা মদ উদ্ধার করে।

বিজিবি জানায়,তাদের কাছে  গোপন খবর আসে যে,সাদিপুর সিমান্তের মেহেগনি বাগানের পাশে বস্তার মধ্যো করে পাচারকারীরা ভারত থেকে  ভারতীয় কিছু মদের একটি চালান নিয়ে আসবে। পরে বিজিবি সদস্যরা  সাদিপর সিমান্তের মেহেগনি বাগানের পাশ থেকে ৪৪ বোতল ভারতীয় বাংলা মদ উদ্ধার করে।

৪৯ব্যাটালিয়ন বিজিবির  বেনাপোল আই,সি,পি ক্যাম্প কমান্ডার  নায়েক  সুবেদার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদেরকে জানান, জব্দকৃত ভারতীয় বাংলা মদ পরবর্তীতে বেনাপোল পোর্টথানায় জমা দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।