× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

দেশব্যপী হরতালে জীবনযাত্রা প্রায় স্বাভাবিক

admin
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ জামায়াতে ইসলামীর ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালে জীবনযাত্রা প্রায় স্বাভাবিক রয়েছে। তবে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।

সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল করছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষকে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা যায়। গাড়ির চাপ বেশি থাকায় সকাল ৯টার পর কোনো কোনো এলাকায় যানজটের সৃষ্টি হয়। গণপরিবহনের পাশাপাশি রিকশা-ভ্যানসহ ব্যক্তিগত গাড়িও চলতেও দেখা যায়।

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।

জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার প্রতিবাদে জামায়াত এ হরতালের ডাক দেয়।


এ ক্যটাগরির আরো খবর..