দুর্গাপুজায় ৩ দিন ছুটির দাবীতে চট্টগ্রাম হিন্দু মহাজোটের প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

চট্টগ্রাম প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপুজায় ৩ দিনের সরকারী ছুটির দাবীতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা শাখা।

অদ্য ১৮ সেপ্টেম্বর রবিবার শারদীয় দুর্গাপুজায় ৩ দিনের সরকারী ছুটির দাবীতে প্রধান মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা শাখা। চট্টগ্রামের নতুন অতিরিক্ত ডেপুটি কমিশনার ড. অনুপম সাহার মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।

সারা দেশের সকল জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদানের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা শাখার পক্ষ হতে স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার আহ্বায়ক শ্রী রিপম দাশ শেখর, সদস্য সচিব এডভোকেট শ্রী সুদীপ্ত বিশ্বাস, অধ্যাপক ঋতেন দাশ, পন্ডিত বিজয় চক্রবর্তী, সুভাষানন্দ অবধুত, শ্যামল নাথ, প্রদ্যুৎ চৌধুরী, পঙ্কজ দে, শ্যামল দাশ রানা, এড. কৌশিক গুহ, এড. অর্পণ সেন, এড. অসীম শর্মা, এড. সিদ্ধার্থ  শংকর রক্ষিত, এড. অভি বণিক, দেবব্রত নাথ জুয়েল, অভি গুপ্ত, কমল বিশ্বাস, তনয় চৌধুরী, সবুজ রায় প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয় দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব।

সনাতনী ভক্তবৃন্দকে ৫(পাঁচ) দিন ব্যাপী ধর্মীয় কর্মযজ্ঞে ব্যস্ত থেকে ও ধর্মীয় রীতিনীতি মেনেই দুর্গা পুজা সম্পাদন করতে হয়। সরকারীভাবে শুধুমাত্র শুভ বিজয়ার দিনই ছুটি ঘোষণা করা হয়েছে। অথচ পুজোর মূল ৩টি দিনই অর্থাৎ ৭মী, ৮মী, ৯মী উপলক্ষ্যে দিনরাত পুজার কাজে ব্যস্ত থেকে এই পুজার ধর্মীয় অনুশাসন মেনে চলে সার্থকভাবে দুর্গাপুজা সম্পন্ন করতে হয়। কিন্তু ৩টি গুরুত্বপূর্ণ দিনগুলিতে সরকারীভাবে ছুটি ঘোষণা না থাকায় বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায় জনগোষ্ঠী পরিপূর্ণভাবে এই পুজোতে অংশগ্রহণ করতে পারেনা। শীঘ্রই মন্ত্রীপরিষদ ম-লীর আহুত সভায় অথবা সংসদীয় কমিটিতে প্রস্তাব পেশ করে আসন্ন দুর্গাপুজায় ৩(তিন) দিন সরকারী ছুটি ঘোষণার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।