× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

দুদকের নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে খসরুর রিট

admin
হালনাগাদ: সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

অবৈধ অর্থ লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হওয়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার (৩ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, রিট শুনানিতে দুদক প্রস্তুত রয়েছে।

গেলো ১৬ আগস্ট দুদকের পরিচালক কাজী শফিকুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে আমির খসরুকে ২৮ আগস্ট সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।

ওই চিঠিতে সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম চেম্বার্স অব কমার্সের সাবেক সভাপতি আমির খসরুর বিরুদ্ধে বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্য সদস্যের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের কথা বলা হয়।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন- এ নোটিশের পর আমির খসরু একমাস সময় চেয়ে আবেদন করেন। এরপর তাকে সময় দিয়ে ১০ সেপ্টেম্বর হাজির হতে আরেকটি নোটিশ দেয় দুদক।

কিন্তু তিনি এ নোটিশের বৈধতা নিয়ে রিট করেন। যার একটি অনুলিপি সোমবার পেয়েছেন বলে জানান খুরশীদ আলম খান।


এ ক্যটাগরির আরো খবর..