দুদক মহাপরিচালক মফিজুর রহমানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

দুদক মহাপরিচালক মফিজুর রহমানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (লিগ্যাল) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য (সিনিয়র জেলা ও দায়রা জজ) মফিজুর রহমান ভুঞার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী শোকবার্তায় বলেন, মফিজুর রহমান ছিলেন কাজে অত্যন্ত নিষ্ঠাবান ও আন্তরিক। তাঁর মৃত্যুতে বিচার বিভাগ একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ বিচারককে হারালো।

শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে মফিজুর রহমান ভুঞার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

উল্লেখ্য, মফিজুর রহমান ভুঞা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস থেকে প্রেষণে দুদকে কর্মরত ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গতরাত আড়াইটার দিকে নিজ বাসায় মারা যান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।