× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

দুই স্কুল ছাত্রী ধর্ষন ঘটনায় মানবাধিকার বাস্তবায়ন সংস্থার তদন্ত

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জে চাঞ্চল্যকর দুই স্কুল ছাত্রী ধর্ষন ঘটনায় পত্র পত্রিকায় খবর প্রকাশের পরই মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঘটনার তদন্ত করেছে।

সোমবার সংস্থার কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক শিবুপদ বিশ্বাসের নেতৃত্বে এক তদন্ত টিম ওই ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ধর্ষনের বিষয়টি নিয়ে ভীকটিম, ক্ষতিগ্রস্থ পরিবার ও থানা পুলিশের সাথে পৃথক পৃথক ভাবে সাক্ষাতকার গ্রহন করেছেন।

তদন্ত টিমের প্রধান বিশ^াস আব্দুর রাহজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, কালীগঞ্জে পর পর চাঞ্চল্যকর ২ জন স্কুল ছাত্রী ধর্ষন সংঘঠিত হওয়ায় মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কালীগঞ্জ শাখার পক্ষ থেকে উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এ ছাড়াও ওই ২ টি ধর্ষন ঘটনার মামলায় ৩ পলাতক আসামীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। সেই সাথে মানবাধিকার সংস্থা ওই দুটি মামলার বাদী পক্ষকে আইনগত সহায়তা দিবে বলে সিদ্ধান্ত গ্রহন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..