সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের উদ্যাগে কৃষক বাচলে, দেশ বাচবে এই শ্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন জায়গায় অসহায় কৃষকদের বোরো ধান কেটে দেওয়ার কর্মসূচী হাতে নিয়ে একযোগে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার ( ২৮ এপ্রিল) সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ২নং সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামের দরিদ্র কৃষক লক্ষী রানীর ক্ষেতের ফসল কেটে ঘরে তুলে দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের নেতৃবৃন্দ।
মহামারী করোনাভাইরাস সৃষ্ট বিপর্যয়ে সারাদেশে যানবাহন বন্ধ থাকায় কৃষকরা ধান কাটার জন্য শ্রমিক খুঁজে পাচ্ছেন না সাধারন কৃষক। এদিকে ইরি-বোরো ধান কাটার সময় হয়ে গেছে। এই সময় হত দরিদ্র কৃষকদের ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছে সংগঠনটির নেতা-কর্মীরা।
ধান কাটা এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার মাহাতো ও তার সেচ্ছাসেবক টিমের সমন্বয়ক সঞ্জয় মাহাতো, মহিম মাহাতো, অপূর্ব মাহাতো, পলাশ মাহাতো, আফাল মাহাতো, নীরব মাহাতো, প্রকাশ, সৌরভ সহ অনন্যা সদস্যবৃন্দ।



