স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল কলুপাড়া ইটের রাস্তা থেকে দুইজন মাদক ব্যবসায়িকে ৫১ বোতল ফেনসিডিল সহ আটক করেছে র্যাব।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তাদের যশোর র্যাব-৬ ফেনসিডিল সহ আটক করে।
আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার বেনাপোল মধ্যেপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে বেলাল হোসেন ও একই থানার ভবেরবেড় গ্রামের ছাত্তার শেখ এর ছেলে হোসেল শেখ।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লেঃ সরোয়ার হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল এর কলুপাড়া খুশি অটো পার্টস এর পাশের ইটের সলিং এর রাস্তায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিল সহ বেলাল ও সোহেলকে আটক করা হয়। আটককৃতদের মাদক মামলা দিয়ে ফেনসিডিল সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এ এসআই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃতদের যশোর আদালতে পাঠানো হবে।




