দিনাজপুরে জনসমাগম এড়াতে আইন প্রয়োগকারি সংস্থার নানামুখি তৎপরতা

দিনাজপুর থেকে নাজমুল ইসলাম নয়ন ॥ করোনা ভাইরাস প্রতিরোধে জন সমাগম এড়াতে সকাল থেকে দিনাজপুরের মাঠে নানামুখি তৎপরতা চালাচ্ছেন র‌্যাব, সেনাবাহিনী দমকলকর্মীসহ আইন প্রয়োগকারি সংস্থার লোকেরা।

পজেটিভ রোগী না থাকায় দিনাজপুর জেলাকে লোকডাউন করা না হলেও যাত্রী পরিবহন যানবাহনসহ জন চলাচল নিরুৎসাহিত করতে রাস্তায় রাস্তায় অভিযান চালাচ্ছেন তারা। জটলা ভাঙ্গতে মৃদু লাঠিপেটার পথ ধরেছে পুলিশ। এতে ঘরে ফিরতে বাধ্য হচ্ছেন অতি প্রয়োজন ছাড়া বাইরে ঘুরে বেড়ানো প্রকৃতির মানুষেরা।

টহল দেওয়ার পাশাপাশি করোনার ভয়াবহতা সম্পর্কে হ্যান্ড মাইকে প্রচারনা চালাচ্ছেন সেনা সদস্যরা জীবানু নাশক স্প্রে করছেন দমকল কর্মীরা। মোটর সাইকেলের বহর নিয়ে শহরে টহল দিচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা। আর জটলা দেখলেই মৃদু লাঠিপেটায় ছত্রভঙ্গের পথ ধরছে র‌্যাব ও থানা পুলিশের সদস্যরা।

এদিকে খাদ্য সামগ্রীসহ অনুমোদিত ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। চলাচল বন্ধ রয়েছে পণ্যবাহি ছাড়া সব ধরনের গন পরিবহন। পাশাপাশি দিনাজপুরে ক্রমে বাড়ছে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসিদের সংখ্যা। গেল ২৪ ঘন্টার মধ্যে আরো ৩৪ জনসহ ৩৮৩জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।