দিনাজপুর প্রেসক্লাব ও পূজা উদযাপন পরিষদের সভাপতির মাতৃবিয়োগ

দিনাজপুর প্রেসক্লাব ও দিনাজপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর মাতা মীরা বকসী শনিবার বিকেল পৌনে ৪টায় বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন। ওঁ দিব্যানঃ লোকানঃ স্বগচ্ছতুঃ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।  তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান।
শনিবার রাত ৮টায় শহরের ফুলতলা মহাশ্মশানঘাটে প্রয়াত মীরা বকসীর শেষ কৃত্য সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা আওয়ামী লীগের, দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, হিন্দু মহাজোট, রিও, শারদাঞ্জলী ফোরাম, সনাতন বিদ্যার্থী সংসদসহ বিভিন্ন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।