× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে কালশী বস্তির ক্ষতিগ্রস্তদের মাঝে আনসার-ভিডিপির খাবার বিতরণ হবিগঞ্জে ঐতিহ্যেবাহী পৈল গ্রামে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ জুন বাংলাদেশে দুষ্কৃতিদের রাজনীতির অধিকার নাই – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বেনাপোলে বিজিবি অভিযানে বিদেশি মদ ও চোরাচালান পণ্য আটক  জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগের প্রধান কারণ – প্রধানমন্ত্রী তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর – রাষ্ট্রপতি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে: এম এ আউয়াল

admin
হালনাগাদ: শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮

ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করার ঘোষণা দিয়েছেন ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স আইডিএ কো-চেয়ারম্যান ও মুখপাত্র এম এ আউয়াল এমপি।

আজ শনিবার দুপুরে রাজধানীর ফকিরাপুলে জোটে প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

এম এ আউয়াল বলেন, আমাদের জোট ইসলামী মূল্যবোধ ও মদীনার সনদের আলোকে এবং মুক্তিযুদ্ধের চেতনার অনুসারীদের নিয়ে গঠিত হয়েছে। এই জোটে জামায়াতসহ স্বাধীনতাবিরোধীদের কোনও স্থান নেই।

এম আউয়াল এমপি বলেন, সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে। জনবিমুখনেতারা এখন কথা বলছে। ১/১১ এর ষড়যন্ত্র দেশের মানুষ বাস্তাবায়ন হতে দেবে না। আগামীতে শেখ হাসিনাকেই নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী করতে হবে।

জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর নেতারাও বক্তব্য রাখেন। প্রতিনিধি সম্মেলনে শরিয়াহ আন্দোলন নামে একটি দল জোটে যোগ দেয়। এই জোটটি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জোটে ছিলো।

প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জোটের মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্রী পার্টির সাধারণ সম্পাদক ডা: শাহাদত হোসেন, জাসদ এর ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান শওকত, বাংলাদেশ গণআজাদী লীগ এর মহাসচিব মুহাম্মদ আতা উল্লা খান, জেপি এর প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমদ মুক্তা, বাসদ এর আহবায়ক কমরেড রেজাউল রশীদ খান প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..