× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতীয় দূতকে তলব ঢাকার ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

দারাজ ডটকমে ১১ টাকায় মিলবে স্মার্টফোন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮

বাংলাদেশে প্রথমবারের মতো ‘বিশ্বের বৃহত্তম সেল ডে’ তে এই অফার দিয়েছে প্রতিষ্ঠানটি। মাত্র ১১ টাকায় কেনা যাবে স্মার্টফোন। বাংলাদেশে ই-কমার্স প্লাটফর্ম দারাজ ডটকমে এই সুবিধা পাওয়া যাবে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দারাজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আগামী ১১ নভেম্বর ২৪ ঘণ্টায় এই বিশেষ অফার নিতে পারবেন দারাজের ক্রেতারা।

২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ১১.১১ নামের একটি ক্যাম্পেইন চালু করে। সম্প্রতি প্রতিষ্ঠান চার দেশে কার্যক্রম পরিচালনা করা দারাজকে কিনে নেয়ায় প্রায় এক দশক পর এই সুযোগ নিতে পারছেন বাংলাদেশের ক্রেতারা।

কোম্পানিটির দাবি, তাদের এই ক্যাম্পেইন হবে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন কেনাকাটার উৎসব। এটি অ্যামাজনের প্রাইম ডে’র তুলনায় ১৮ গুণ বড় ও ব্ল্যাক ফ্রাইডের তুলনায় আড়াই গুণ বড় হবে।

এ সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক বলেন, ব্ল্যাক ফ্রাইডে’তে যে পরিমাণ পণ্য কেনা-বেচা হয়, এই দিনে আলিবাবা তার আড়াই গুণ বেশি পণ্য বিক্রি করবে বলে আশা করছে।

তিনি বলেন, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দারাজের এ ১১.১১ ইভেন্ট অন্য সব ইভেন্টের চেয়ে আলাদা। এটি দেশিয় ই-কমার্স শিল্পে বিপ্লব ঘটাতে সক্ষম হবে।

এই ক্যাম্পেইনের পণ্য কেনায় ৮৩ শতাংশ ছাড় রয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে ১১ টাকা ডিল ছাড়া রয়েছে মিস্ট্রি বক্স, ডাবল টাকা ভাউচার, ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড ভাউচার, ব্যাংক ডিসকাউন্ট অভার।

১১ টাকা ডিলে কী কী পণ্য পাওয়া যাবে- এমন প্রশ্নে উদাহরণ হিসেবে স্মার্টফোনের কথা বলেন মোস্তাহিদুল হক। তবে তিনি বলেন, ১১ টাকায় যেসব পণ্য দেয়া হবে তার সংখ্যা সর্বোচ্চ ১০০ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এই অফারের আওতায় কী কী পণ্য পাওয়া যাবে তা ১০ তারিখেই জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..