ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ার এর সাক্ষাৎ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমানের সাথে আজ মন্ত্রণালয়ের অফিসকক্ষে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ার Tom Andrews এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে ।

সাক্ষাতকালে কক্সবাজারের শরণার্থী ও তাদের শিশুদের লেখাপড়া, ক্যাম্পাসমূহের অতি ঘনবসতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। স্পেশাল র‌্যাপোর্টিয়ার কোভিড-১৯ মোকাবিলায় সরকারের সাফল্যের প্রশংসা করেন ।

প্রতিমন্ত্রী মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের ওপর গুরুত্বারোপ করেন । তিনি বলেন, মিয়ানমার এ সমস্যা সৃষ্টি করেছে তাই তাদেরকেই এ সমস্যার সমাধান করতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে বিশ্ব জনমত গঠন এবং সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে প্রতিনিধিদলকে অনুরোধ করেন প্রতিমন্ত্রী ।

মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন এসময় উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।