বারবাজারে বৃত্তে দাঁড়িয়ে ত্রাণ নিলেন দিনমজুর-হতদরিদ্ররা

বারবাজারে বৃত্তে দাঁড়িয়ে ত্রাণ নিলেন দিনমজুর-হতদরিদ্ররা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  করোনার কারনে সারাদেশের ন্যায় ঝিনাইদহের কালীগঞ্জে বিপাকে পড়েছেন খেটে খ্ওয়া দিনমজুর ও হতদরিদ্র পরিবারের সদস্যরা। এই হতদরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিতে ১’শ হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ আনোয়ারুল আজীম আনার ।

শুক্রবার সকালে উপজেলার ৯ নং বারবাজার ইউনিয়ন পরিষদের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে গোল বৃত্ত একে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়।

দিনমজুর সহ শতাধিক হতদরিদ্র মানুষকে দিয়েছেন খাদ্য সামগ্রী প্যাকেট। তার দেওয়া প্রতিটি প্যাকেটে রয়েছে, ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি ডাল,আধা কেজি পিয়াজ,আধা কেজি রসুন, আধা কেজি লবন ও ১ টি সাবান।

বিতরণের সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। যুবলীগ নেতা উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, ৯নং বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি সচিব শেখ হাবিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সুমন হোসেন ও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সহ সকল ইউপি সদস্য বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।