ত্যাগ স্বীকার করে বড় রাষ্ট্রের কাছে যেতে বললেন বি চৌধুরী

বিশেষ প্রতিবেদকঃ  রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ত্যাগ স্বীকার ও বড় রাষ্ট্রের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

আজ রোববার দুপু‌রে জাতীয় প্রেসক্লা‌বের ভিআইপি লাউঞ্জে ‘ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন’ নামের এক‌টি মানবা‌ধিকার সংস্থা আ‌য়ো‌জিত  গোল‌টে‌বিল বৈঠ‌কে বদরুদ্দোজা এই আহ্বান জানান।

‘ব্যক্তিগত যোগাযোগ হলো সমস্যা সমাধানের বড় মাধ্যম, আপনাকে(শেখ হাসিনা) কিছু ত্যাগ স্বীকার করতে হবে। রাশিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেন, চীনের সঙ্গে কথা বলুন। মোদির কাছে যান। এ তিনজন হলো মিয়ানমারের মা, এই মুরব্বিদের কাছে যান’, বলেন বি চৌধুরী।

সা‌বেক এই রাষ্ট্রপ‌তি ব‌লেন, ‘ তি‌নি (শেখ হা‌সিনা) চেষ্টা ক‌রে‌ছেন যুদ্ধ এড়া‌তে, আস‌লে লংটাইম সল্যুশন (দীর্ঘমেয়াদি সমাধান) দরকার। পররাষ্ট্রনী‌তির ক্ষে‌ত্রে আমা‌দের একটা ব্যর্থতা আছে। রা‌শিয়া, চীন এবং ভারত আমাদের সহ‌যো‌গিতা ক‌রে‌নি। মিয়ানমা‌রের মা হ‌লো এই তিনটা। এই তিনজন হলো মুরব্বি, এদের কা‌ছে না গে‌লে সমস্যার সমাধান হ‌বে না।’

‘‌মিয়ানমার হ‌লো অস্ত্রশস্ত্রে সজ্জিত একটা দেশ। আগে আমরা বলতাম, তা‌দের‌ সাতদি‌নে দখল কর‌তে পা‌রি, এখন আর সেই দিন নেই। মিয়ানমার‌কে সব‌চে‌য়ে বে‌শি অস্ত্র জোগানদাতা হ‌লো আমা‌দের বন্ধু রাষ্ট্র চীন, দ্বিতীয় হ‌লো রা‌শিয়া, যারা রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়ন ক‌রে দেবে। আর ৪৫ বছর ধ‌রে যা‌দের সঙ্গে সম্পর্ক রাখ‌তে গি‌য়ে স্যাক‌রিফাইজ (আত্মত্যাগ) ক‌রে যা‌চ্ছি, তারাও অস্ত্র সাপ্লাই কর‌ছে, এমন‌কি ইসরায়েলও তা‌দের‌ অস্ত্র দি‌য়ে‌ছে।’

বি চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে আরো গভীরভাবে চিন্তা করতে হবে। শেষ কথা হলো জাতীয় ঐক্য করতে হবে এ সমস্যা সমাধানে। আমরা কী যেয়ে যেয়ে করব নাকি প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করবেন। ইমিডিয়েট সমাধান না করে লংটাইম সমাধান করতে হবে।’

‌বৈঠ‌কে  অন্যদের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. এম গোলাম সারোয়ার, ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশনের মাজহারুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।