মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আগামী ২২ মার্চ, ২০১৯ তারিখে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য ইসলামিক সম্মেলন সংস্থা (ওআইসি)-র এক্সিকিউটিভ কমিটির মন্ত্রী পর্যায়ে ওপেন এন্ডেড সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের দলনেতা হিসেবে অংশগ্রহণের জন্য আগামীকাল (২১ মার্চ) তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন।
উল্লেখ্য, ওআইসির শীর্ষ সম্মেলন এবং নির্বাহী কমিটির বর্তমান চেয়ার তুরস্কের রাষ্ট্রপতি, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডে সংঘটিত সন্ত্রাসী হামলার নিন্দা জানানো এবং সেখানে বসবাসরত মুসলিমদের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশের জন্য এই জরুরী সভা আহ্বান করেছেন।
ভূমিমন্ত্রীর সঙ্গে আরও থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা উইং এর মহাপরিচালক জনাব এএফএম গাউসুল আজম সরকার।



